প্রথম প্রেম | পর্ব ১ ও ২ | সামিহার ক্রাশ ও অচেনা ছেলের ধাক্কা

পর্ব ১ ও ২-এ সামিহা তার বন্ধু নিশির সাথে কলেজে যাচ্ছিল। পথে এক অচেনা ছেলের সাথে ধাক্কা লাগে, যে তাকে ফাজিল মেয়ে বলে উত্তর দেয়। সামিহা রেগে যায়, কিন্তু বন্ধুরা ছেলেটিকে হ্যান্ডসাম বলে ক্রাশ খায়। প্রথম দেখা, ঝগড়া ও অজানা আকর্ষণের শুরু—প্রেম, ক্রাশ ও কিশোর হৃদয়ের টানাপোড়েনের চমৎকার মিশ্রণ।

1+2part
first love…❤?
Samira Afrin Samia (nipa)
Part:1

নিশিঃ-ওই সামিহা আর কত ঘুমাবি কুত্তি।সেই কখন থেকে ডাকছি উঠবি না আমি যামু?
আমিঃ…..
নিশিঃএ ভাবে উঠবি না তাইতো…… সামিহা শুন না কলেজ এ নতুন একটা ছেলে এসেছে দেখতে সেই
আমি তো দেখেই ক্রাশ খাইছি।
আমিঃকি বললি আমাকে রেখে তুই ক্রাশ খাইছস।নেহি নেহি নেহি এটা হতে পারে না ???
নিশিঃ ওই তর নাটক রাখ তো। এমনিতেই অনেক লেট হয়ছে এখন তারাতারি ফ্রেশ হয়ে আয়। তর জন্য প্রতি দিন আমার লেট হয়।
আমিঃ কি বল্লা জান আমার জন্য তুমার লেট হয়? তুমি এটা বলতে পারলা ….??
নিশিঃনা গো জান আমি এটা বলতে পারি না…. এটাই বলছি।এখন যা না কুত্তি।
আমিঃ ওকে জান তুই 5 মিনিট দাড়া আমি 10 মিনিট এ আসছি।
……. আরে আরে আপনাদেরকে তো আমার পরিচয়টাই দিলাম না। আমি সামিহা রাহমান। সাব্বির রাহমান ও আয়েশা রাহমান এর এক মাএ মেয়ে। তাই একটু বেশিই আদরের। এবার ইন্টার ফাস্ট ইয়ার এর স্টুডেন্ট আর এতখন যার সাথে কথা বলছিলাম সে আমার জান ?আমার আরও কয়েকটা জান ময়না কইলজা আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লেট হয়ে গেল।?
নিশিঃকিরে আর কতখন?
আমিঃহুম শেষ বলতে বলতে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম।কিরে ভুত দেখলি নাকি?
নিশিঃ??? কিরে কুত্তি তকে তো আজ হেব্বি লাগছে।
আমিঃ অই কুত্তার বউ আজ মানে কি হুম? আমাকে তো প্রতিদিনই হেব্বি লাগে।??
নিশিঃ ???হইছে হইছে আর নিজের গুন নিজেই গাইতে হবে না।
আমিঃ আম্মু গেলাম।
আম্মুঃ গেলাম মানে খেয়ে যা। আর নিশি সেই সকালে আসছে ও ওত কিছু খেলো না।
আমিঃ আম্মু এই মোটি দুই তিন দিন না খেলে মরবে না।
নিশিঃ?????

কলেজের গেইট দিয়ে যেই যাব অমনি কারো সাথে ধাক্কা লেগে পরে গেলাম……….
আমিঃ আল্লাহ গো গেলাম গো………….. অই কে রে তুই ফইন্নি আমারে ধাক্কা দিলি এত বড় সাহস।চোখ কি বাসায় রেখে আসিস। নাকি ইচ্ছে করে মেয়েদেরকে ধাক্কা দিস।
অচেনাঃ অহ হ্যালো কে আপনি আর এত কথা কেন।আমি নাহয় চোখ বাসায় রেখে আসছি কিন্তু আপনি তো চোখ সাথেই নিয়ে আসছেন তাহলে আপনি দেখলেন না কেন।নাকি আপনারও ছেলে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে?
আমিঃদেখলি নিশি একেতো না দেখে চলে তার ওপর আবার আমাকে কথা শুনায়।
চলবে,,,

first love….❤?
Samira Afrin Samia
part: 2

আমিঃ দেখলি নিশি একেতো না দেখে চলে তার ওপর আবার আমাকে কথা শুনায়।

নিশিঃ আরে ছাড় না এসব ক্লাসে চল।
আমিঃ ছাড়ব মানে এই রামছাগল, উল্লুক, ভাল্লুক, পচা ডিম,লাল বান্দর,জিরাফ আমাকে কথা শুনাবে আর আমি ছেড়ে দিব।

অচেনাঃ চোখ দুটি লাল করে আমার দিকে তাকিয়ে…. Mind your language… ফাজিল মেয়ে একটা কিছু বলছি না বলে মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। ??

আমি কিছু বলার আগেই রায়হান এসে হাজির। আর তার পিছন পিছন আঁখি,স্বর্না,কনিকা সবাই এসে গেছে।

রায়হানঃ কিরে কি হয়ছে?

আমিঃ কি হয়নি তা বল। এই উল্লুকটা আমাকে ফাজিল মেয়ে বলে।তোরাই বল আমি কি ফাজিল????

আমার এই কথায় সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে মনে হয় আমি কোন ভূল কথা বলে ফেলছি।

অচেনাঃ বলার কি আছে। তুমি শুধু ফাজিল না অসভ্য ও। তোমার মত ফাজিল আর অসভ্য মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট করার কোন ইচ্ছে আমার নাই।

এটা বলেই আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল।
.
.
কনিকাঃ কিরে দোস্ত কি হয়ছে আর ছেলেটা কে? কতো হ্যান্ডসাম,স্টাইলিশ যেমন বডি তেমন লম্বা আর গায়ের রং তো মাশাল্লাহ সব মিলিয়ে ফ্লিমের হিরোদের মতো। আমি তো ক্রাশ খাইছি। ???

আমিঃ উহু ক্রাশ খাইছি ( মুখ ভেংচি দিয়ে ???) তুই তো ইংরেজদের বংশধরের উপরই ক্রাশ খাবি।

স্বর্নাঃ ওই কনি ভূল কি বলছে ছেলেটা সত্যিই ক্রাশ খাওয়ার মতো।

আমিঃওই লুচ্চি তর না বফ আছে। তর মজনু কে রেখে অন্য ছেলের উপর ক্রাশ খাস।… ছি…ছি… ছি… ই…

কনিকাঃ তুমি যে দিনে ১২ ঘন্টায় ২৪ টা ক্রাশ খাও তার বেলায়?
আমিঃ ….???

আখিঃহয়ছে হয়ছে এখন ক্লাস এ চল।

আমিঃ ওই সারাক্ষণ ক্লাস ক্লাস করছ কেন। এতো ক্লাস করে কি করবি?

স্বর্নাঃ কি করবি মানে।পরীক্ষায় খাতায় কি লিখছ তা কি ভূলে গেছ?

কথা বলতে বলতে সবাই ক্লাসে গিয়ে যার যার জায়গায় বসে পড়লাম।
.
.
.
.
চলবে……..

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।