গল্পহাব কালেকশন | মানুষের চরিত্রই এমন

তসলিমা নাসরিনের লেখনীতে মানুষের চরিত্রের অদ্ভুত বৈপরীত্য এবং সমাজের দ্বিমুখী আচরণের এক চমৎকার প্রতিফলন। জীবন দর্শনের এই ছোট কবিতাটি পড়ুন বিস্তারিত।

মানুষের চরিত্রই এমন
বসলে বলবে না, বসো না
দাঁড়ালে, কি ব্যাপার হাঁটো
আর হাঁটলে, ছি: বসো।
শুয়ে পড়লে ও তাড়া – নাও উঠো,
না শুলে ও স্বষ্তি নেই, একটু তো শুবে !
ওঠ বস করে করে নষ্ঠ হচ্ছে দিন
এখনো মরতে গেলে বলে ওঠে – বাঁচো
না জানি কখন ও বাঁচতে দেখলে বলে উঠবে – ছি: মরো
বড় ভয়ে গোপনে গোপনে বাঁচি।

—– তসলিমা নাসরিন।

ছবি:সংগৃহীত

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।